পোশাকশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাগবাড়ী এলাকায় সাহিদা খাতুন (২৭) নামের এক পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সাহিদা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল শনিবার সকালে জয়দেবপুর থানার পুলিশ বাগবাড়ী এলাকার ভাড়া বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, সাহিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।