পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকার একটি বাসা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে শারমিন (১৯) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী বাপ্পীই গলা টিপে হত্যা করে পালিয়ে যান বলে পুলিশের ধারণা।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনুসর প্রথম আলোকে জানান, দুই মাস আগে বাপ্পী শারমিনকে বিয়ে করে নিউমুরিং এলাকায় বাসায় থাকতেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে ঝগড়া লেগে আছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা টিপে হত্যা করে দরজা বন্ধ করে পালিয়ে যান স্বামী বাপ্পী।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত শারমিনের বাবা আবুল কালাম বাদী হয়ে বাপ্পীকে আসামি করে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাপ্পী ইপিজেডে জিবি পোশাক কারখানায় কাজ করেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।