পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকার একটি পুকুর থেকে গতকাল শনিবার পোশাকশ্রমিক মো. মুস্তাকিনের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, বড় দেওড়ার টেক্স হরাইজন গার্মেন্টসের শ্রমিক মো. মুস্তাকিন মিয়া গত শুক্রবার বিকেলে কারখানা ছুটির পর বাসায় ফেরেননি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন একই এলাকার গনি ফকিরের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মুস্তাকিনকে পিটিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে গেছে।টঙ্গী মডেল থানার এসআই মো. সোহেব মিয়া বলেন, মুস্তাকিনের বাবা আশরাফ আলী হত্যা মামলা করেছেন।