পোস্টকার্ডে শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্টকার্ডে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান। জেলা প্রশাসকের দপ্তর থেকে তাঁর স্বাক্ষরিত ছয় শতাধিক পোস্টকার্ড বিতরণ করা হয়েছে। সচিব থেকে শুরু করে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও খুলনার সুধীজনদের দেওয়া হচ্ছে এসব কার্ড। এগুলোতে লেখা আছে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনার ও আপনার পরিবারের সবার অনাবিল শান্তি, নিরন্তর আনন্দ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’