পোস্টপেইড গ্রাহকদের জন্য এয়ারটেলের স্মার্টপ্ল্যান
এয়ারটেল পোস্টপেইড গ্রাহকদের জন্য স্মার্ট প্যাকেজ নিয়ে এসেছে। কলরেট ও অফার সহজ করার ক্ষেত্রে নতুন এই উদ্যোগ গ্রাহকদের তাদের দেওয়া অর্থের টাকার বিপরীতে আরও বেশি সুবিধা ও সেবা পেতে সাহায্য করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এয়ারটেল।
এতে বলা হয়, এর আগে এয়ারটেল ‘সবাই এক’ এবং ‘সবাই এফএনএফ’-এর মাধ্যমে প্রিপেইড গ্রাহকদের জন্য ট্যারিফ প্ল্যান সহজ করেছে। এরই ধারাবাহিকতায় এয়ারটেল এবার পোস্টপেইড গ্রাহকদের জন্য নিয়ে এল এই উদ্ভাবনী এবং সহজ ট্যারিফ প্ল্যান। এয়ারটেল তাদের নতুন প্ল্যানগুলোর মাধ্যমে পোস্টপেইড গ্রাহকদের সবচেয়ে সাশ্রয়ী দামে সর্বোচ্চ সুবিধা দিতে এগিয়ে এসেছে।
এয়ারটেল স্মার্টপ্ল্যানে পোস্টপেইড গ্রাহকদের দিচ্ছে এক হাজার ৯৯৯ টাকায় ১০ জিবি ডেটা, দুই হাজার ৪০০ মিনিট টকটাইম, ১০ হাজার এসএমএস এবং ৫০০ টাকার সমমূল্যের আইএসডি কল মিনিট। পোস্টপেইড স্মার্টপ্ল্যানের অন্যান্য অফারে রয়েছে ৯৯৯ টাকায় ৫ জিবি ডেটা, এক হাজার ৫০০ মিনিট টকটাইম, পাঁচ হাজার এসএমএস এবং ৬৯৯ টাকায় ৩ জিবি ডেটা, এক হাজার মিনিট টকটাইম, তিন হাজার এসএমএস।
ব্যবহারকারীরা এয়ারটেলের স্মার্টপ্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.bd.airtel.com-এ।