পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ জোনায়েদ সাকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি গতকাল শনিবার গুলশান ১ ও ২, নিকুঞ্জ আবাসিক এলাকা, রায়ের বাজার, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আদাবর ও বাউনিয়া বাঁধ এলাকায় জনসংযোগ করেছেন। তিনি এসব এলাকার ভোটারদের কাছে তাঁদের সমস্যা জানতে চান এবং মেয়র হলে কীভাবে এর সমাধান দেবেন তা তুলে ধরেন। তিনি ২৮ এপ্রিল নির্বাচনে তাঁর টেলিস্কোপ প্রতীকে ভোট চান।
এ সময় জোনায়েদ সাকির সঙ্গে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা, শিল্পী অমল আকাশসহ গণসংহতি আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। জোনায়েদ সাকি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় তাঁর পোস্টার ছিঁড়ে ফেলেছে সরকারি দলের কর্মীরা। ভয়ভীতি দেখানো হচ্ছে।