পোস্টার নিয়ে পেরেশান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী পোস্টার নিয়ে রীতিমতো পেরেশানে পড়েছেন জয়পুরহাটের কালাই পৌরসভার প্রার্থীরা। দিনভর শহরজুড়ে দড়ি-সুতলিতে শত শত পোস্টার ঝোলাচ্ছেন তাঁরা। রাত শেষে পরদিন দেখা যাচ্ছে শূন্য দড়ি বা সুতলি ঝুলছে। কেউ যে শত্রুতা করে পোস্টার ছিঁড়ছে, তা কিন্তু নয়। শত্রুতা করছে খোদ আবহাওয়া। রাতভর ঘন কুয়াশা আর শিশিরে ভিজে দড়ি থেকে ছিঁড়ে পড়ছে পোস্টারগুলো। এবারের অন্যতম মেয়র পদপ্রার্থী তৌফিকুল ইসলাম বলেন, ‘কুয়াশা আর শিশিরে এত বেশি পোস্টার অপচয় হবে জানলে হলফনামায় পোস্টারের সংখ্যা ও খরচ আরও বেশি উল্লেখ করতাম।’