পোস্টার সাঁটানোর সময় ছাত্রশিবিরের তিন কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁরা সড়কের পাশের দেয়ালে পোস্টার সাঁটাচ্ছিলেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহীন আলম, মাসুম মিয়া ও আমিনুল ইসলাম। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কয়েক ব্যক্তি পোস্টার সাঁটানোর সময় টহল পুলিশের নজরে আসে। জিজ্ঞেস করতে এগিয়ে গেলে কয়েকজন পালিয়ে যায়। তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা নিজেদের মিঠামইন এলাকার ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেছেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, পোস্টারে উসকানিমূলক সরকারবিরোধী স্লোগান রয়েছে।