পোস্টারের শহর উল্লাপাড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্লাপাড়া এখন যেন পোস্টারের শহর। নির্বাচন কমিশন দেয়ালে পোস্টার সাঁটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই প্রার্থীদের কর্মী-সমর্থকেরা দড়িতে আঁটা পোস্টার ঝুলিয়ে দিচ্ছেন।বিশেষত, থানার মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তায় এত পোস্টার লাগানো যে ফাঁকফোকর দিয়ে আকাশ দেখাই কঠিন। শহরের রিকশাচালক সাদেক আলী জানান, এত পোস্টার একসঙ্গে তিনি জীবনে দেখেননি। স্কুলশিক্ষক আবদুল খালেকের মন্তব্য, ‘এইটা তো এখন পোস্টারের শহর।’