পোস্তগোলায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলায় রাস্তা পারাপারের সময় মজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে পোস্তগোলা সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহত মজিবুর রহমান ধোলাইখালে মোটরগাড়ির যন্ত্রাংশের দোকানের একজন কর্মচারী। তাঁর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের মীরবাগ এলাকায়।

পুলিশ জানায়, আজ সকালে মজিবুর রহমান দক্ষিণ কেরানীগঞ্জ থেকে পোস্তগোলায় আসেন। এ সময় পোস্তগোলা সেতুর কাছে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। আহত অবস্থায় মজিবুরকে উদ্ধার করে স্থানীয় সিটি হাসপাতাল ও পরে ধানমন্ডির একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মজিবুরকে মৃত ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।