পোস্তগোলায় মহানাম যজ্ঞানুষ্ঠান কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দিনব্যাপী শ্রীশ্রীতারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান রাজধানীর পোস্তগোলা জাতীয় মহাশ্মশানে শুরু হচ্ছে কাল রোববার। পোস্তগোলা জাতীয় মহাশ্মশান কমিটি এর আয়োজন করেছে।এ অনুষ্ঠানের প্রথম দিন ২ ডিসেম্বর বিকেল পাঁচটায় প্রার্থনা ও পুষ্প অর্পণ, গীতা পাঠ এবং রাত ১২টা ১ মিনিটে শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন করা হবে। ৩ থেকে ৫ ডিসেম্বর অরুণোদয় পর্যন্ত ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রীতারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, ৬ ডিসেম্বর অষ্টকালীন লীলাকীর্তন ও ৭ ডিসেম্বর ভোর ছয়টায় নগর কীর্তন (শ্যামপুর, সূত্রাপুর, কোতোয়ালি) প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। বিজ্ঞপ্তি।