পোস্তগোলায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পোস্তগোলা সেতুর নিচে গতকাল সোমবার সকালে মেজবাহউদ্দীন নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। মেজবাহউদ্দীনের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, গত রোববার রাত ১২টার দিকে গোপীবাগের বাড়ি থেকে স্থানীয় হায়দার আলীসহ আরও কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যায়। হায়দারের কাছে টাকা পেতেন মেজবাহউদ্দীন। বেশ কিছু দিন ধরেই টাকা দেব-দিচ্ছি বলে তাঁকে ঘোরাচ্ছিলেন হায়দার। রোববার রাতে মেজবাহ ঘরে ফেরেননি। গতকাল সকালে পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর নিচে ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তাঁকে পড়ে থাকতে দেখে লোকজন বাসায় খবর দেয়। মেজবাহকে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।শ্যামপুর থানার ওসি জমির উদ্দিন আহমেদ বলেন, মেজবাহউদ্দীনকে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় নির্যাতন করা হয়। পরে এপারে তাঁকে ফেলে রাখা হয়। তাঁর হত্যা মামলাটি কেরানীগঞ্জ থানায় হবে বলে তিনি জানান।যাত্রাবাড়ীতে গাছে লাশ: এদিকে গতকাল ভোররাত তিনটার দিকে যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকার সেন্ট্রাল মসজিদ চত্বরের একটি কড়ইগাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এটি হত্যা, না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি।