পোড়া তেলে কাবাব-সমুচা ভাজায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরিচ্ছন্ন পরিবেশে ও পোড়া তেলে সমুচা-কাবাব ভাজায় চট্টগ্রাম নগরের আলকরণ এলাকায় একটি খাবার দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার আলকরণ ১ নম্বর গলির মুখে ‘বিসমিল্লাহ ঝাল মুখ’ নামের দোকানটিতে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘কারখানায় গিয়ে দেখি খুবই অপরিচ্ছন্ন পরিবেশে কয়েক মাসের পুরোনো পোড়া তেলে খাবার ভাজা হচ্ছে। সমুচায় যে কিমা ব্যবহার করা হচ্ছে তাও অনেক দিনের পুরোনো। এসব অনিয়মের জন্য দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১০ লিটার পোড়া তেল জব্দ করে নষ্ট করা হয়েছে।