প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ২৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরের রসুলপুর এলাকায় কীর্তনখোলা নদীর চরে কোস্টগার্ড স্টেশনে এসব জাল পোড়ানো হয়। এর আগে গত শুক্রবার গভীর রাত পর্যন্ত বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৬ হাজার মিটার কারেন্ট জাল এবং দুটি বেহেন্দি জাল জব্দ করে কোস্টগার্ড। তবে ওই অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা। বরিশাল অফিস