পোড়ার তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন রেখা
দুই পা পোড়ার তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গৃহবধূ রেখা বেগম (১৯)। ১৬ ডিসেম্বর রান্নার চুলা থেকে আগুন লেগে তাঁর দুই পাসহ শরীরের নিচের অংশ ঝলসে গেছে।রেখা বেগমের বাবার নাম আলমগীর মোল্লা। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে।রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বার্ন ক্লিনিকে চিকিৎসাধীন রেখা জানান, মাত্র নয় মাস আগে তাঁর বিয়ে হয়েছে। রিকশাচালক স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে তিনি থাকেন বাড্ডার টিএনটি বস্তিতে। ১৬ ডিসেম্বর বস্তির চুলায় রান্নার সময় শাড়ির আঁচলে আগুন লেগে যায়। এতে তাঁর দুই পাসহ শরীরের নিচের অংশ পুড়ে যায়।রেখার স্বজনেরা জানান, ইতিমধ্যে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু রেখার রিকশাচালক স্বামীর পক্ষে এই টাকার সংস্থান করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসার জন্য কিছু টাকা দিয়েছেন। এখন তাঁরাও আর খরচ দিতে পারছেন না।রাশেদ রহিম, হিসাব নম্বর ২৪২৮৪৯৯৭৬০১, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।