পৌনে ছয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে বেসরকারি একটি প্রতিষ্ঠানের প্রায় পৌনে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।পুলিশ জানায়, দুপুর পৌনে একটার দিকে এক্সপোর্ট-ইমপোর্ট হাউস নামের একটি প্রতিষ্ঠানের কর্মী শফিকুল ইসলাম ব্যাংক থেকে পাঁচ লাখ ৭০ হাজার টাকা তোলেন। টাকা নিয়ে যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে শফিকুলের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।