পৌনে তিন কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঝিনাইদহ শহরের বাইপাস মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে পৌনে তিন কোটির টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থান কাপড় ও থ্রি-পিস উদ্ধার করেছেন। গত রোববার দিবাগত রাতে তাঁরা এগুলো উদ্ধার করেন।বিজিবি-৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাহিদুজ্জামান জানান, ওই মালামাল ট্রাকে করে যশোরের মামা-ভাগনে বীজভান্ডার থেকে ঢাকার চকবাজারে পাঠানো হচ্ছিল। উদ্ধার করা মালামাল কাস্টমসের দর্শনা কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।