পৌর ও ইউপি নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ থেকে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে গতকাল বুধবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে শেখ হাসিনা সভাপতিত্ব করেন। শেখ হাসিনা দলীয় সাংসদদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি সাংসদদের এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, ‘সাংসদের কর্মকাণ্ড সম্পর্কে আমার কাছে সব তথ্য আছে। জরিপ চলছে। ভালো কাজ করলে আগামীতে মনোনয়ন পাবেন। কোনো অভিযোগ থাকলে মনোনয়ন পাবেন না।’ আত্মীয়স্বজন দিয়ে নয়, সংগঠনের লোকজন দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে হুইপ নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী সাংসদদের নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া সাংসদদের এলাকায় গিয়ে মানুষের জন্য কাজ করতে বলেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মাহমুদ আলী রাতে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী আগামী সব স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।