পৌর কমিশনারের বাড়িতে সন্ত্রাসী হামলা!
ঢাকার দোহার উপজেলার ইউসুফপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীরা পৌরসভার কমিশনার মোহাম্মদ আলীর বাড়িসহ অন্তত তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই নারী আহত হন।আহত দুই নারী হলেন রীনা খাতুন ও লাইলী আক্তার। তাঁরা প্রাথমিক চিকি ৎসা নিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে ইউসুফপুর গ্রামে বিএনপির পৌর কমিশনার মোহাম্মদ আলী, স্থানীয় বাসিন্দা সামসু মিয়া ও আবদুস সালামের বাড়িতে ২০-৩০ জন চিহ্নিত সন্ত্রাসী এই হামলা চালায়।এ বিষয়ে কমিশনার মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, এ সময় দুর্বৃত্তরা ৫০ ভরি স্বর্ণালংকার, প্রায় সাত লাখ টাকা, এলসিডি টেলিভিশনসহ প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির উদ্দিন গতকাল রাত ১১টার দিকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।