পৌর কর্মকর্তা কর্মচারীদের বিভাগীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সম্মেলন গতকাল শনিবার মাগুরায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে খুলনা বিভাগের ৩৭টি পৌরসভাসহ মোট ৫০টি পৌরসভার দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
শহরের আছাদুজ্জামান মিলনায়তনে এ সম্মেলনে বক্তারা পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীর অবসর সুবিধা ও বেতন-ভাতার শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান। সম্মেলনে আগামী জুলাই মাসে নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর করার আগেই এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
মোল্লা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাংসদ মো. সিরাজুল আকবর।