পৌর কর্মচারীকে মারধরের অভিযোগে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পৌরসভার কাউন্সিলর এক কর্মচারীকে মারধর করার অভিযোগে গতকাল রোববার পৌর কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছেন।একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার পৌরসভার কর্মচারী আবদুল হাইকে কাউন্সিলর বাহালুল জেপলিন পৌরসভা চত্বরে মারধর করেন। এই অভিযোগে পৌর কর্মচারীরা গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। এ সময় তাঁরা পৌর মেয়রের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।কর্মচারী আবদুল হাই অভিযোগ করে বলেন, ‘কাজ নিয়ে পৌর কাউন্সিলর প্রায় দিন গালাগাল করেন। তাঁর কথার উত্তর দিতে গেলে আমাকে পৌরসভার ভেতরে চড়-থাপড় মারেন।’কাউন্সিলর বাহালুল জেপলিন বলেন, ‘আমি তাঁকে লাঞ্ছিত কিংবা মারধর করিনি। তবে একটু গালাগাল করেছি।’