পৌর কর্মচারীকে লাঞ্ছিতের ঘটনায় ঝাড়ুমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার এক কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ঝাড়ুমিছিল হয়েছে। পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে ঝাড়ুমিছিলটি বিভিন্ন স্লোগানসহ শহর প্রদক্ষিণ করে।

শহরে অবৈধ ট্রাক্টর, ট্রলি যত্রতত্র চলাফেরা করায় যানজটের সৃষ্টি হয়। এ কাজে পৌর কর্মচারী মো. আবদুস সহিদ বাধা দিতে গেলে কতিপয় ব্যক্তি তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন এ ঝাড়ুমিছিল বের করে। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও সম্পাদক যথাক্রমে আবু তাহের ও সুজন শাহ।