পৌর কাউন্সিলর খুনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইনছান উদ্দিন ভূঁইয়া হত্যাকাণ্ড মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল হাইকে (৪৮) সাড়ে তিন বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাশের আটপাড়া উপজেলা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে আটপাড়া থানার পুলিশের সহায়তায় আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউশা গ্রাম থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়। তিনি ইনছান উদ্দিন ভূঁইয়া হত্যাকাণ্ড মামলায় যাবজ্জীবন দণ্ড মাথায় নিয়ে সাড়ে তিন বছর ধরে পলাতক ছিলেন।
২০০৬ সালে ইনছান উদ্দিন ভূঁইয়া হত্যাকাণ্ড ঘটে। পরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১০ সালে ওই মামলার রায় ঘোষণা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।