পৌর কাউন্সিলরকে পেটালেন সাবেক ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ ও তাঁর লোকজন হামলা চালিয়ে টঙ্গী পৌরসভার একজন কাউন্সিলরকে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার টঙ্গী পৌরসভার সমেঞ্চলনকক্ষের সামনে এ ঘটনা ঘটে। আহত আবদুল কাদের মোল্লা টঙ্গীর গাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। গাছা ইউনিয়ন বিলুপ্ত হয়ে টঙ্গী পৌরসভার সঙ্গে সংযুক্ত হওয়ায় বর্তমানে তিনি টঙ্গী পৌরসভার কাউন্সিলরের পদমর্যাদাপ্রাপ্ত। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল সকালে পৌরসভার সমেঞ্চলনকক্ষে পৌর মেয়র, কাউন্সিলর ও সরকারি দলের নেতারা ভিজিএফ কার্ড নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সাবেক চেয়ারম্যান সিরাজ সকাল ১০টার দিকে কাউন্সিলর আবদুল কাদেরকে লক্ষ করে বলেন, ‘বাইরে তোমার লোকজন অপেক্ষা করছে’। এরপর আবদুল কাদের সমেঞ্চলনকক্ষ থেকে বের হতেই ছয়-সাতজন যুবক লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। সিরাজও আবদুল কাদেরের জামার কলার চেপে ধরে মারধর শুরু করেন। আবদুল কাদেরের চিৎকারে পৌর মেয়র ও অন্যরা বেরিয়ে এলে হামলাকারী যুবকেরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। পরে আহত আবদুল কাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।আবদুল কাদের অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান সিরাজ একটি রাস্তা উন্নয়ন প্রকল্পের ছয় লাখ টাকা আত্মসাৎ করায় তিনি তার প্রতিবাদ করেছিলেন।