পৌর কাউন্সিলরসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে মাত্র পাঁচ টাকা নিয়ে বাগিবতণ্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে আট দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মীরেরচক গ্রামের দুদু মিয়ার ছেলে তোতা মিয়া গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দুদু মিয়া বাদী হয়ে গত মঙ্গলবার রাতে পৌর কাউন্সিলর হারেজ আলীসহ ২৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।রোববার সাবরেজিস্ট্রি অফিসের মধ্যে ছবি তোলা নিয়ে রাঙামাটিয়া গ্রামের ব্যবসায়ী দুলাল মিয়া ও মিরেরচক গ্রামের রানা বাবুর মধ্যে বাগিবতণ্ডার ঘটনা থেকে ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।