পৌর কাউন্সিলরের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজায়েত উল্লাহর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পৌরসভার ১৫ জন কাউন্সিলর। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। উল্লেখ্য, গত বুধবার সুজায়েত উল্লাহর ওপর হামলা করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুরে লক্ষ্মীপুর উপজেলা পরিষদের সামনে সদর উপজেলার দত্তপাড়ায় মারধরের শিকার হন পৌর কাউন্সিলর সুজায়েত উল্লাহ। এ সময় সন্ত্রাসীরা তাঁকে কিল-ঘুষি, লাথি মারে ও মাথায় রড দিয়ে আঘাত করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।