পৌর কাউন্সিলরের বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারিছ উদ্দিনের নামে দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার শ্রীপুর মডেল থানার পুলিশ মামলা দুটি করে।শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা জানান, গত শুক্রবার রাতে কাউন্সিলর হারিছের বেড়াইদের চালার বাড়িতে কিছু জাল ডলার উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব অভিযোগে কাউন্সিলর হারিছের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।