পৌর জাদুঘর নির্মাণের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, আদি নিদর্শন, পুরাকীর্তি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্থাপনা সংরক্ষণের লক্ষ্যে শেরপুরে পৌর জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে শেরপুর পৌরসভা। এ নিয়ে গতকাল বুধবার বিকেলে পৌর মিলনায়তনে পৌর পরিষদ ও স্থানীয় সুধীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। তিনি পৌরসভার প্রায় দেড় শ বছরের ঐতিহ্যবাহী চারু ভবনকে জাদুঘর হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। আগামী বছরের ২৬ মার্চ জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে তিনি জানান। এতে আরও বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলন, শেরপুরের সভাপতি রাজিয়া সামাদ, ইতিহাস পরিষদের আহ্বায়ক ফকির আখতারুজ্জামান, শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মাসুদ প্রমুখ।