পৌর নির্বাচন বর্জন করবে কাদের সিদ্দিকীর দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। আজ বুধবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভায় বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্তটি এসেছে। সভার প্রস্তাবে বলা হয়, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনোরূপ আলাপ-আলোচনা ছাড়াই পৌর নির্বাচনের বিধিমালা পরিবর্তন, সংশোধন এবং প্রায় সকল রাজনৈতিক দল পৌর নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে কোনো কর্ণপাত করেনি। এ রকম স্বৈরাচারী মনোভাবাপন্ন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।’