পৌর নির্বাচন সরকারের নিরপেক্ষতার প্রমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে প্রভাব ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে চলমান পৌর নির্বাচন সরকারের নিরপেক্ষতার প্রমাণ করে।গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখা এ সভার আয়োজন করে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বর্তমান সরকারের সময় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। মাগুরার মতো কোনো নির্বাচন এ সরকারের অধীনে হয়নি, হবেও না। খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেন না। পরিবারের জন্য রাজনীতি করেন।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ সরকারের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা সাংসদ তারানা হালিম প্রমুখ বক্তব্য দেন।