পৌর নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, এবারের পৌর নির্বাচনে বিভিন্ন এলাকা থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সাভারে এ ধরনের কোনো ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল শনিবার সকালে ঢাকার সাভার পৌর নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে এসে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনে পরাজিত হলেই কমিশনকে দোষারোপ করা হয়, এটা ঠিক নয়। কাউকে জয়ী বা পরাজিত করা নির্বাচন কমিশনের কাজ নয়। এলাকার লোকজনই তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা।’সাখাওয়াত হোসেন বলেন, কেউ টাকা বিলি করছেন, তা হাতেনাতে ধরতে পারলে আইনের আওতায় এনে তাঁদের বিচার করা হবে। এ ক্ষেত্রে ভোটারদের মনে রাখতে হবে, যে প্রার্থী টাকা দিয়ে ভোট কিনে বিজয়ী হতে চান, তিনি ভালো লোক নন।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাভারে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রার্থীরা ছাড়াও রিটার্নিং কর্মকর্তা মো. সাজাহান খান, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার কর্মকর্তারা উস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া।কাল ১৭ জানুয়ারি সাভার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।