পৌর প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল গত শুক্রবার মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মো. নজরুল ইসলাম বলেন, ‘কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ে আমার কক্ষে এসে পৌরসভার পানি সরবরাহ শাখার একটি ঠিকাদারি কাজের বিল বিধিবহির্ভূতভাবে করে দেওয়ার জন্য চাপ দেন। আমি তা করতে না চাইলে তিনি আমাকে মারধর করেন।’সমীর কৃষ্ণ পাল বলেন, ‘পৌর এলাকার অকেজো একটি পাম্পমেশিন মেরামত করার দায়িত্ব দেওয়া হয় আমাকে। কাজ শেষে তাঁকে বিল করে দিতে বললেতিনি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আমি তাঁর বিরুদ্ধে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছি। তবে তাঁকে মারধর করিনি।’