পৌর প্রকৌশলীর অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা পৌরসভার সহকারী প্রকৌশলী প্রণব চন্দ্র দের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন পৌরসভার কাউন্সিলররা। এ দাবিতে গতকাল বুধবার সকালে তাঁরা পৌর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
কাউন্সিলররা অভিযোগ করেন, প্রণব চন্দ্র দে নানা অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত।
অভিযোগ অস্বীকার করে প্রণব চন্দ্র দে বলেন, ‘কাউন্সিলররা নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’