পৌর মেয়র পদে উপনির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে উপনির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১১ হাজার ৭৯৫ জন ভোটারের মধ্যে আট হাজার ৯৮৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মো. শফিকুল ইসলাম দুই হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন দুই হাজার ২১০ ভোট। তাঁরা দুজনই বিএনপির রাজনীতিতে জড়িত। স্বরূপকাঠি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খালিদ বিন রউফ জানান, গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।