পৌর মেয়রসহ ৩৫ জনকে আসামি করে আরও একটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সন্ত্রাসী হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও চারজন কাউন্সিলরসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। সাবেক মেয়র মো. আহাদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের লেবু বাগানের পাহারাদার মো. তাজুল ইসলাম বাদী হয়ে গত সোমবার রাতে শ্রীমঙ্গল থানায় এ মামলা দায়ের করেন।এজাহারে বলা হয়েছে, গত রোববার সকাল সাড়ে নয়টায় পৌরসভাসংলগ্ন ডাকবাংলো পুকুরপাড়ে সন্ত্রাসী হামলায় আহত আবদুল খালেক, বিল্লাল মিয়া ও রুবেল মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাতিমারায় জাহাঙ্গীর আলমের একটি লেবু বাগানের পাহারাদার। ওই দিন মালিকের বাসায় যাওয়ার পথে মামলার আসামিরা রিভলবার, পিস্তল, চাকু, পাইপগান নিয়ে প্রথমে আহাদ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে খালেক, রুবেল ও বিল্লালের ওপরও হামলা করা হয়। তবে তাজুল ও আহাদ মিয়া পালিয়ে আত্মরক্ষা করেন।এজাহারে অভিযোগ করা হয়, নবনির্বাচিত মেয়র মো. মহসিন মিয়ার নির্দেশে প্রাণে মারার উদ্দেশ্যে তাঁদের ওপর এ হামলা হয়।প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর গত রোববার মেয়র মো. মহসিন কাউন্সিলরদের নিয়ে কার্যালয়ে যেতে চাইলে সাবেক মেয়র আহাদ মিয়া লোকজন নিয়ে তাঁদের বাধা দেন। এর জেরে দুই দফা সন্ত্রাসী হামলায় ছয়জন আহত হন। রোববার রাতেই শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়।