পৌরকর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
সিরাজগঞ্জে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল শুক্রবার শহরে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পৌরসভায় কয়েক গুণ কর বাড়ানোর প্রতিবাদ এবং শহর রক্ষা বাঁধের সংস্কারকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ও তা বন্ধের দাবিতে দলটি এ কর্মসূচি পালন করে।দলীয় কার্যালয় থেকে সকালে বাসদের মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে এসে মানববন্ধন ও সমাবেশ করে। এ সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, আবু বকর ভূঁইয়া, সঞ্জয় কুমার, রফিকুল ইসলাম, সন্তোষ কুমার প্রমুখ।বক্তারা বলেন, অস্বাভাবিকভাবে পৌরকর দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। পৌরকর কমিয়ে সমাঞ্জস্যপূর্ণভাবে নির্ধারণ করতে হবে। পৌরসভার লোকজনের এই কর পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কারকাজের অনিয়ম ও দুর্নীতি বন্ধসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।