পৌরকর্মীর ওপর অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের তত্ত্বাবধায়ক পারভীন সুলতানার (৩৮) ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা সিরিঞ্জ দিয়ে তাঁর ওপর অ্যাসিড ছুড়ে মারে। এতে তাঁর মুখের ডান পাশ ও দুই হাতের আংশিক ঝলসে গেছে। পারভীন বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পারভীনের স্বামী পৌরসভার কর্মচারী মাহবুব হাসান প্রথম আলোকে জানান, মাগুরা সদর থানার অদূরে সুইপার কলোনির পাশে কাউন্সিলপাড়ায় পারভীন শিশুছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাস্তার পাশে অবস্থিত ওই ঘরের জানালা খোলা ছিল। রাত ১০টার দিকে দুর্বৃত্তরা জানালার কাছে এসে সিরিঞ্জ দিয়ে অ্যাসিড ছুড়ে মারে। এতে পারভীনের শরীরে অ্যাসিড লাগলেও শিশুটি রক্ষা পেয়েছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না।
হাসপাতালে চিকিৎসাধীন পারভীন সুলতানা বলেন, ভাইদের সঙ্গে পারিবারিক বিরোধ বা পৌরসভার সহকর্মীদের সঙ্গে পূর্ববিরোধের কারণে অ্যাসিড নিক্ষেপ করা হতে পারে।