পৌরসভা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত দখলমুক্তসহ তিন দফা দাবিতে গতকাল বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখা। এ সময় পৌরসভা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, জেলা কমিটির সদস্য তোফাজ্জেল হোসেন, নারীনেত্রী শামসুন্নাহার, যুবমৈত্রীর জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রমৈত্রীর সৈয়দপুর কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন আলম প্রমুখ। পরে পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের আশ্বাস পেয়ে তাঁরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন।