পৌরসভা থেকে বাদ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার ও কুড়লিয়া মৌজা বোদা পৌরসভায় অন্তর্ভুক্ত না করার দাবিতে ওই এলাকার কয়েক হাজার মানুষ গতকাল সোমবার জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। পরে একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়, সাতখামার ও কুড়লিয়া মৌজার জনগণের আন্দোলন ও প্রতিবাদের কারণে ২০০২ সালে বোদা পৌরসভা থেকে মৌজা দুটিকে বাদ দেওয়া হয়। কিন্তু গত বছরের ২১ এপ্রিল আবার এই দুই মৌজাকে বোদা পৌরসভায় অন্তর্ভুক্ত করার প্রজ্ঞাপন জারি করা হয়। গত বছরের ২ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরেজমিন তদন্ত করে এলাকার জনগণের মতামত নেন। এলাকার মানুষ মৌজা দুটিকে পৌরসভার অন্তর্ভুক্ত না করার পক্ষে মত দেন। কিন্তু জনমত উপেক্ষা করা হয়েছে।সমাবেশে আটোয়ারী উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মো. নজরুল ইসলাম, সফিউদ্দিন আহাম্মদ বক্তব্য দেন। বক্তারা সাতখামার ও কুড়লিয়া মৌজাকে বোদা পৌরসভা থেকে বাদ দেওয়ার দাবি জানান।জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া স্মারকলিপি গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন।২০০১ সালের ১৪ মে বোদা পৌরসভার কার্যক্রম শুরু হয়। সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতা ও মামলার কারণে এই পৌরসভার নির্বাচন হয়নি। একই কারণে বলরামপুর ইউনিয়ন পরিষদেরও নির্বাচন বন্ধ রয়েছে।