পৌরসভা নির্বাচনের অধ্যাদেশ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা আইন সংশোধন করে অধ্যাদেশ জারি হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাদেশটি জারি করেন।
স্থানীয় সরকারমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন গতকাল রাতে এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির সইয়ের পর অধ্যাদেশটি ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
গত ১২ অক্টোবর মন্ত্রিসভা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচন দলীয় পরিচয় ও প্রতীকে অনুষ্ঠিত করার প্রস্তাব অনুমোদন করে। আইন অনুযায়ী জানুয়ারির মধ্যে ২৪৫ পৌরসভায় নির্বাচন করতে হবে। কিন্তু ১ জানুয়ারি হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া এবং ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিধায় কমিশন ডিসেম্বরের মধ্যে পৌরসভার নির্বাচন করতে চায়। সে জন্য মন্ত্রিসভায় স্থানীয় সরকার (পৌরসভা) আইনটি সংশোধন করে তা অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেয়।