পৌরসভাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর ইউনিয়নকে পৌরসভায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘাঘর ইউপি কার্যালয়ের সামনে ইউনিয়নবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে ঘাঘর ইউপির চেয়ারম্যান নাদের আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য আ. ছামাদ গাজী, মো. ফায়েকুজ্জামান শেখ, কবিরুল ইসলাম হাজরা, শহীদ শরীফ, এশাহাক শেখ প্রমুখ।  গোপালগঞ্জ প্রতিনিধি