পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীরা গতকাল কর্মবিরতি পালন করেন। ছবিটি বাগেরহাট পৌরসভা প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো
বাগেরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীরা গতকাল কর্মবিরতি পালন করেন। ছবিটি বাগেরহাট পৌরসভা প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবিতে গতকাল সোমবার সকাল থেকে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। ফরিদপুর, যশোর, ভোলা, মাগুরা ও বরিশালের গৌরনদী উপজেলায় কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ফরিদপুর পৌরসভা চত্বরে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়।

এ সময় পৌরসভার সচিব তানজিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আলিম মোল্লা, সহসভাপতি আজিজুল ইসলাম, পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি ফরহাদ হোসেন বিশ্বাস প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

এইভাবে মাগুরা, যশোর, বরিশালের গৌরনদী, বরগুনার পাথরঘাটায়, রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ, যশোরের কেশবপুর এবং যশোরের চারটি পৌরসভায় কর্মসূচি পালিত হয়েছে।

 [প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ফরিদপুর ও যশোর অফিস এবং ভোলা, মাগুরা ও গৌরনদী (বরিশাল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি]