পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যাগে গত শনিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সারা দেশ থেকে ৩২৬টি পৌরসভার প্রায় সাত হাজার কর্মকর্তা-কর্মচারী ব্যানার-ফেস্টুনসহ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) মহাসচিব ও কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলাম, কাকনহাট পৌর মেয়র আবদুল মজিদ, সোনাইমুড়ি পৌর মেয়র মোতাহার হোসেন ও কুড়িগ্রাম পৌর মেয়র আবদুল জলিল।