পৌরসভার দাবিতে হরিরামপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের সার্বিক উন্নয়ন ও ঝিটকা এলাকাকে পৌরসভা করার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল বেলা ১১টার দিকে ঝিটকা বাজার এলাকায় মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝিটকা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে ঝিটকা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসব কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী ও এলাকার বাসিন্দারা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ব্যবসায়ী সাইফুল ইসলাম, আরিফুর রহমান, বজলুর রহমান ও স্থানীয় বাসিন্দা রাজীব হোসেন, মেহেদি হাসান।