পৌরসভার নামে শ্রমিক লীগ নেতার চাঁদা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া পৌর এলাকার ওপর দিয়ে চলাচল করা বিভিন্ন যানবাহন থেকে পৌরসভা কর্তৃপক্ষের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।অভিযোগ উঠেছে, ঈদের আগে পৌরসভার কমপক্ষে ২০টি স্পট (জায়গা) থেকে বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়কের অনুসারীরা এসব চাঁদা তুলছেন।তবে বগুড়া শ্রমিক লীগের আহ্বায়ক আরিফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভার দেওয়া নিয়ম অনুযায়ী শুধু তিন ধরনের যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে।