পৌরসভার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের জন্য গতকাল ২২২ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ সূত্র জানায়, বিকেল চারটার দিকে পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুদেব সাহা প্রমুখ বক্তব্য দেন। এরপর পৌর মেয়র মো. রমজান আলী ২২২ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকার ওই বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে সড়ক ও কালভার্ট নির্মাণ, পয়োনিষ্কাশন-ব্যবস্থার জন্য ড্রেনেজ-ব্যবস্থা, শিশুপার্ক নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।