পৌরসভার সহকারী প্রকৌশলীর লিখিত পরীক্ষা শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার বিভাগের পৌরসভার ‘সহকারী প্রকৌশলী (সিভিল) পদের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবারের পরিবর্তে শনিবার একই স্থানে (শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও) অনুষ্ঠিত হবে।
আজ বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে নতুন করে আর প্রবেশপত্র জারি করা হবে না। কোনো প্রার্থী যথাসময়ে প্রবেশপত্র না পেলে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও ওয়েবসাইটে প্রকাশিত তাঁর নামের তালিকার অংশসহ অভ্যর্থনা কক্ষ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।