প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের বটতলায় গত শুক্রবার ‘পৌষ পার্বণ উৎসব’ হয়েছে। স্থানীয় ঝুমুর শিল্পীগোষ্ঠী নামের একটি সাংস্কৃতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠান শুরু হয়। এতে স্থানীয় ও অতিথি শিল্পীরা বিভিন্ন ধরনের গান ও নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া চা-শ্রমিকদের একটি দল লাঠিনৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, ধামাই চা-বাগানের ব্যবস্থাপক গোপাল শিকদার, সোনারুপা চা-বাগানের ব্যবস্থাপক রেজোয়ান আলম প্রমুখ।