পৌষসংক্রান্তি পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষসংক্রান্তি উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ার কইল গ্রামের সন্ন্যাসতলায় গতকাল শনিবার সন্ন্যাসী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর পৌষ মাসের শেষ দিন এ স্থানে সন্ন্যাসী পূজা ঘটা করে পালন করা হয়। এ উপলক্ষে নারীরা ফলমূল, নানা ধরনের পিঠা-পুলি নিয়ে সন্ন্যাসতলায় সকাল থেকে ভিড় জমান। মেলাও বসে। পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি সত্য মালাকার বলেন, বাপ-দাদার আমল থেকেই এখানে এক দিনের জন্য পূজা অর্চনা করা হয়। এ উপলক্ষে মণ্ডপ চত্বরে শত শত নারী-পুরুষ জড়ো হন। মেলার প্রধান আকর্ষণ শীতের পিঠা-পুলির দোকান।