প্যাকেজ মূসক কমানোর দাবিতে বাণিজ্যমন্ত্রীকে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বনিম্ন প্যাকেজ মূসক (মূল্য সংযোজন কর) ২৮ হাজার থেকে কমিয়ে আগের মতো ১৪ হাজার টাকা করার দাবিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে স্মারকলিপি দিয়েছে চিটাগাং মেট্টোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন। গত শনিবার রাতে আগ্রাবাদ হোটেলে বাণিজ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, এক লাফে প্যাকেজ মূসক ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়েছে, যা অযৌক্তিক। এমনিতেই খুচরা থেকে পাইকারি পর্যায়ে ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে। নতুন করে এই প্যাকেজ মূসক বাড়ানো হলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। একারণে বর্ধিত মূসক প্রত্যাহারে ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।